শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপকের দায়িত্বে জাহাঙ্গীর হোসেন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:২১ এএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিলেন জাহাঙ্গীর হোসেন। সোমবার (০৭ ডিসেম্বর) রেলওয়ের সিআরবি অফিসে তিনি যোগদান করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, রেল উন্নয়নে কাজ করে যাবো। রেলে অনিয়ম-দুর্নীতিরোধে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। যেহেতু ট্রেন দেশের প্রধান একটি যোগাযোগ মাধ্যম। তাই সবসময় যাত্রীর কল্যাণে কাজ করবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।  

জাহাঙ্গীর হোসেন এর আগে প্রধান পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, টঙ্গী-ভৈরব ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি লাভ করেন।