বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

মোঃ সারোয়ার জাহান,

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার

কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে জাতির জনক শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর রোববার বেলা ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল রেজা ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের বিক্ষোভে উপস্থিত ছিলেন; জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ আসেফ সচ্ছ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চ্যটার্জি, উপ-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনসহ সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ছাত্রলীগের নেতাকর্মীরা।

একই দিনে বিকাল ৩টায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ আঃ ওদুদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুখলেশুর রহমানসহ অনান্যরা।

সমাবেশে বক্তারা বলেন; যারা ভাস্কর্য ভেঙেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।