বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

টঙ্গীতে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সকাল আনুমানিক ৮ টার সময় টঙ্গীর তুরাগ নদের তীরে রেলওয়ে ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়,  সকাল আটটার দিকে পোশাক শ্রমিকেরা অফিসে যাওয়ার সময় রেলব্রিজের নিচে একটি কিশোরের মরদেহ দেখতে পায় এবং স্থানীয় লোকদের অবগত করে। স্থানীয় লোকজন স্থানীয় থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মোঃ মানিক মাহমুদ জানান, আজ সকাল ৮ টার দিকে টঙ্গী বাজার রেলব্রিজ এলাকা একটি কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় অবগত করে পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত কিশোরের কোনো পরিচয় পাওয়া যায় নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।