বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

চাঁদপুরে শহীদ মোঃ জিয়াউর রহমান রাজু`র ৩০ তম শাহাদাৎবার্ষিকী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

১৯৯০ সালের এইদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চাঁদপুরের শহীদ জিয়াউর রহমান রাজু ।

১৯৯০ সালের এ দিবসটি ছিল অগ্নিঝরা। ওই দিন এরশাদ বিরোধী আন্দােলন তুঙ্গে উঠে চাঁদপুর জেলা শহর যেন থরথর কাঁপছিলো। ওই দিন সকাল ১০ টা ৪০ মিনিটে পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যু হয়। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর সরকারি কলেজ শাখার তৎকালীন নেতা ও কলেজের মেধাবী ছাত্র জিয়াউর রহমান রাজু ।

৩ (নভেম্বর) বৃহস্পতিবার রোজ সকাল ১০ টায় শহীদ মোঃ জিয়াউর রহমান রাজু'র ৩০ তম শাহাদাৎবার্ষিকী পালন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি পক্ষ থেকে, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক বৃন্দের পক্ষ থেকে,চাঁদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এবং শহীদ রাজু স্মৃতি সংসদের পক্ষ থেকে তাহার সমাধীস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।