বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

ভূঞাপুরে মাস্ক না পরায় ৩১ পথচারীকে অর্থদন্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার

সরকারি নির্দেশনা অমান্য করে মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মুখে মাস্ক না পরার অপরাধে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩১ জন পথচারীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। 

এ বিষয়ে কমিশনার আসলাম হোসাইন জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পরায় ৩১ জন পথচারীকে বিভিন্ন অংকে ৪ হাজার ১’শ ৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে, মাস্কও বিতরণ করা হয়েছে।