কোনাবাড়ি থানার নতুন ওসি মোঃ আবু সিদ্দিক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ী থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ আবু সিদ্দিক। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবি পুলিশ পরিদর্শক ছিলেন।
বৃহস্পতিবার (২৬নভেম্বর) রাতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কোনাবাড়ি থানার পরিদর্শক তদন্ত মো.মালেক খসরু খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নবাগত ওসি আবু সিদ্দিককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কোনাবাড়ী থানার নতুন ওসি মোঃ আবু সিদ্দিক ২০০৫ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশে যোগ দান করেন। আবু সিদ্দিক ডিএমপির পল্টন থানাসহ অন্যান্য থানা ও ডিবিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানায়। বৈবাহিক জীবনে তিনি ১ছেলে ও ১মেয়ের জনক।
মো. আবু সিদ্দিক সাংবাদিকদের জানান, তিনি কোনাবাড়ী থানা এলাকাকে সন্ত্রাস মাদক মুক্ত ও সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। কোনাবাড়ী থানা কে জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন।
