বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

কোম্পানীগঞ্জে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

মো. মোহন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

কোম্পানীগঞ্জ উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তারা হলেন- উপজেলার চাটিবহর গ্রামের নাইম আহমদ ও আব্দুল্লাহ উবয়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বর্ণি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে, সিলেট থেকে কোম্পানীগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু মহাসড়কের বর্ণী পয়েন্টের পাশে।

মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ইসলাম।