বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

বিনামূল্যে সার ও বীজ বিতরন করলেন এমপি টুসি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

গাজীপুরের শ্রীপুরে করোনায় ক্ষতিগ্রস্থ প্রায় সহস্রাধিক কৃষকের  মাঝে সার ও বীজ বিতরন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রুমানা আলী টুসি।

রোববার (২২ ডিসেম্বর) উপজেলা কৃষকলীগের উদ্যোগে মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর,ফুলানিরসিট ও বেলতলী কৃষকের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিন,জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন,সাধারণ সম্পাদক আইনাল হোসেন,রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক,উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান,গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মন্জু, পিরুজআলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন তুহিন প্রমুখ।

এমপি টুসি বলেন, কৃষক হলো দেশের প্রান, করোনাকালীন সময় কৃষক সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ। তাই সরকার কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা করছেন।কৃষকদের তাই বিনামূল্যে সার ও বীজ বিতরন করছি।