বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, চারজনের আত্মসমর্পণ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২ এর একটি টিম। শুক্রবার ভোর থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে র‌্যাব-পুলিশের যৌথ এ অভিযান চলছে। এখন পর্যন্ত  ঘিরে রাখা ওই বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করেছেন।

র‌্যাব-১২ এর এএসপি মো মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে  দুজন অপরিচিত লোক এখানে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোরে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের।