মোরেলগঞ্জে চুরি হওয়া শিশুর মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
বাগেহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের শিশু কন্যা চুরির তিন দিন পর বুধবার সকালে মরদেহ উদ্ধার হয়েছে। নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় শিুশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে জেলে সুজন খান ও শান্তা আকতার দম্পতির ১৭ দিনের মেয়ে সানজিদা চুরি হয়। শিশুটি বাবামার মাঝে ঘুমন্ত অবস্থায় ছিল। রাতে দুর্বৃত্তরা শিশু সানজিদাকে চুরি করে নিয়ে যায় বলে ুতারা জানায়। এ ঘটনায় শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। শিশু উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই এর পৃথক দুটি টিম মাঠে কাজ করে। শিশুটি অপহরন ও হত্যা বিষয়টি রহস্যজনক বলে পুলিশ ও এলাকাবাসি জানিয়েছে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
