জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নিলেন : মিছবাহুর রহমান
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার
মৌলভীবাজার জেলা পরিষদ এর উপনির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রথম দ্বায়িত্ব নিলেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে জেলা পরিষদে প্রথম কর্ম দিবসে নব-নির্বাচিত চেয়ারম্যানের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
উক্ত অনুষ্টানে মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে অনেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ সদ্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
