বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

টংগীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মবার্ষিকীতে আনন্দমিছিল

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

টংগীর ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাজাদা সেলিম লিটন এর নেতৃত্বে  গাজীপুর এর ভাওয়াল বীর,  বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পির জন্মবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ নিয়ে আনন্দ মিছিল করা হয়। 

৯ নভেম্বর সোমবার  বিকাল ৩ ঘটিকার সময় আনন্দ মিছিল, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে  জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান  উল্লাহ মাস্টার এম পির জন্মদিন পালিত হয়।

টঙ্গী থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

উক্ত প্রোগরামে গাজীপুর তথা টংগীর সকল আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করার  মধ্য দিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কাজী ইলিয়াস আহমেদ, আসাদুর রহমান কিরন, নীলিমা আক্তার লিলি, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জাহিদ আল মামুন, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, নাসির উদ্দিন মোল্লা,সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, কামরুল আহসান রাসেল সরকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, হাজী মো: মামুন, কাউছার আলম, তাঁতীলীগ নেতা শাহ আলম প্রমুখ।

এ বেপারে ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাজাদা সেলিম লিটন বলেন, প্রিয় স্যার শহীদ আহসান উল্লাহ মাস্টার সাহেব কে খুব কাছ থেকে দেখেছি,  অমায়িক  হৃদয়ের মানুষ ছিলেন, প্রিয় স্যার এর তুলনা তিনি নিজেই, তিনিই ছিলেন গরীব দুখীদের প্রকৃত বন্ধু, প্রিয় স্যার এর প্রতিচ্ছবি খুজে পাই প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি ভাইয়ের মধ্যে, ৯ নভেম্বর প্রিয় স্যার এর জন্মবার্ষিকী,  স্যার বেচে আছেন আমাদের হৃদয়ে এবং বেচে থাকবেন সারাজীবন, প্রিয় স্যার এর রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ প্রিয় স্যার ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি সাহেব কে জান্নাতুল ফেরদৌসের দান করুক, আমিন।

প্রিয় অভিভাবক আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি ভাইয়ের নির্দেশে টংগী থানা আওয়ামী লীগ  কর্তৃক উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।