বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

দ. সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

 

 জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বদরুল আমিন (২৬)। সে সিলেটের জালালাবাদ থানার কীক্তগাঁও গ্রামের মো. ফুসিয়ার মিয়ার ছেলে।  শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় পাগলা বাজারের হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারসহ ওই ব্যক্তিকে আটক করে তারা।

অভিযানে নের্তৃত্ব দেন  লে. কর্ণেল আবু মুসা মো. শরিফুল ইসলাম, লে. কমান্ডার ফয়সল আহমদ, অতিরিক্ত এসপি মো. সামিউল আলম ও এএসপি মো. আব্দুল্লাহ্।

র‌্যাবের অফিসসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে বের হয় তারা। পাগলা বাজার এলাকায় এসে র‌্যাবের একটি টহলভ্যান দিয়ে রাস্তা চলাচল বন্ধ করা হয়। তখন সিলট থেকে সুনামগঞ্জগামী একটি সাদা রঙের কারের ড্রাইভারের আচরণ সন্দেহজনক হলে তার গাড়ি তল্লাশি করে কাভারভ্যানে ১২টি গাঁজার বস্তা পাওয়া যায়। ১২ বস্তায় প্রায় ২৯ কেজি গাঁজা ছিলো। এসময় গাড়ি চালককে গ্রেফতার, কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যপারে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর উপ-পরিচালক লে. কমান্ডার ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল অভিযান পরিচালনা করে ২৮.৭ কেজি গাঁজা, এক ব্যাক্তি, গাঁজা বহণকারী কার ও কিছু নগদ টাকা উদ্ধার করেছি। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অফিসিয়াল সকল কাজ সম্পন্ন করে তাকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করেছি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা করে বলেন, আমরা আসমীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।