ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল
আবু নাঈম নোমানঃ
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম এবং নবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র নির্মাণ এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক ইসলাম বিদ্বেষী কিছু বক্তব্যের প্রতিবাদে আজ আসরের নামাজের পর পটুয়াখালীর চর কাজলে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ইসলামী সংগঠনগুলো এবং স্থানীয় তাওহীদী সাধারণ জনতা।
আজ বৃহস্পতিবার (৫নভেম্বর) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের নতুন বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল চর কাজল পুরান বাজার ও চৌরাস্তা হয়ে কাজল নতুন বাজারে এসে এসব কর্মসূচিত পালন করেন, এতে প্রায় ৩শতাধিক লোক অংশ নিয়েছে। অংশ নিয়েছে স্থানীয় ইসলামি সংগঠনের নেতা কর্মীরা ও সাধারণ মানুষ।
মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে এবং সাধারণ সকল মানুষকে ফ্রান্সের পণ্য বয়কট করতে অনুরোধ করেন। বক্তারা এসময় ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারনে ম্যাক্রোর শাস্তি দাবি করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন, চর কাজল নতুন বাজার জামে মসজিদের ইমাম আমির হামজা, চর কাজল পুরান বাজার জামে মসজিদের ইমাম হাফেজ ইউসুফ, ডা.জাহিদ, হাফেজ রাকিবুল রনি, সবুজ জমাদ্দারসহ অনেকে।
