গাজীপুরে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল কলেজ খোলারদাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার
গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় কালিয়াকৈর কিন্ডারগার্টে এসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয় ।
স্বাস্থ্যবিধি মেনে সকল কিন্ডার গার্টেন খুলে দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানায়, বক্তারা ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
