বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

মেলান্দহ উপজেলা শাখা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা  শাখা কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত  সভা অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন জনাব মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি  ছিলেন জনাব ফারুক আহাম্মেদ চৌধুরী,চেয়ারম‍্যান জেলা পরিষদ জামালপুর ও সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,জামালপুর জেলা শাখা।

ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা চেয়ারম‍্যান মেলান্দহ ও সহ সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা।আরোও উপস্থিত ছিলেন মো:আলী জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা।মো:জিন্নাহ,সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,মেলান্দহ উপজেলা শাখা। এছাড়াও  এই বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন। এই সভায় সাঙ্গঠনিক আলোচনা  ছাড়াও মেলান্দহ উপজেলার সকল কার্যক্রমের তদারকি করেন জনাব মির্জা আজম। মেলান্দহ উপজেলার সার্বিক দিক উপস্থাপন  করেন উপজেলা চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার  কামরুজ্জামান সাহেব।