বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

মেলান্দহ পৌরসভার উন্নয়ন কর্মকান্ড নিয়ে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার

জামালপুরের মেলান্দহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে নাগরিকদের অবহিতকরণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে মেয়র।
মঙ্গলবার দুপুরে মেলান্দহ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো.শফিক জাহেদী রবিন। সংবাদ সম্মেলনে ১নং প্যানেল মেয়র মো.আমিনুল ইসলাম, পৌরসভার সচিব মো.শরীফুল ইসলাম, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মো.মাকসুদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলকরগণ উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র বলেন, তার মেয়াদকালে তিনি পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট সংস্কার ও নির্মান, সড়ক বাতি স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসনে টারসিয়ারী ড্রেন, সেকেন্ডারী আরসিসি ড্রেন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার সংস্কার ও উন্নয়ন, গভীর ও অগভীর নলকূপ স্থাপনের পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতায় অনেক অসহায় দরিদ্রদের সহায়তা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।