বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে লাশ ফেলে পালাতে গিয়ে ঘাতক আটক

এস এম খোকন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে লাশ ফেলে রেখে পালাতে গিয়ে অনিক পান্ডে (৩২) নামে এক ঘাতককে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল কান্তি পান্ডের পুত্র।  ২৪ অক্টোবর বিকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ সড়কে চলাচল কারী মানুষের সহযোগিতায় থাকে আটক করেন। এসময় ৩ বছরের একটি শিশু কণ্যা ও উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, একটি  এম্বোলেন্স বানিয়াচং উপজেলার রঘুচৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার কন্যা জোনাকি আক্তার (২২) এর মৃতদেহ শিশু কণ্যাসহ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকী নদীর পাশ্ববর্তী সড়কে রেখে পালিয়ে যায় এবং ঘাতক অনিক আমন জমিতে বর্ষার পানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পথচারীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বানিয়াচং থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকারী অনিক পান্ডেকে আটক করা হয়েছে।