বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

কোনাবাড়ীতে আগুনে পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

অজয় সরকার ঝুটন,গাজীপুর:গাজীপুর কোনাবাড়ি আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট নামক এলাকায় আরিফ মিয়ার বাড়িতে আগুনে পুড়ে গেছে ঝুট গোডাউনের ৭টি কক্ষের মালামাল।

বাড়ির মালিক আরিফ মিয়া বলেন আনুমানিক রাত চারটার দিকে আমার বাসার ভাড়াটিয়াদের চিৎকারের শব্দ শুনতে পায় ঘর থেকে বেরিয়ে দেখি আমার বাড়ির একটি অংশে আগুন লেগেছে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেই তারপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি কারণ জানা যায়নি। তৈরি করা শীতের বিভিন্ন পোশাক সব বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় তার ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা হতে পারে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান,বৃহস্পতিবার দিবা গত রাত ২টার দিকে হাকিম মিয়ার ঝুট গোডাউনের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় ,পরে পাশের বাসাসহ আরও ৭টি কক্ষে তা ছড়িয়ে পড়ে।এতে বিপুল পরিমাণ তৈরি গেঞ্জি, ঝুটের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।মালিক আরিফ হোসেনের দাবি তাদের ৬০থেকে ৭০লাখ টাকার ক্ষতি হয়েছে।