বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

ইসলামপুরে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি:

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

জামালপুরের ইসলামপুরে উপজেলায় খালের পানিতে ডুবে আবু বক্কর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বেলা‌ ১১ টা দিকে জামরুলতলা গ্রামে বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা গেছে।খেলাধুলা করার সময় বক্কর পানিতে পড়ে যায়।

পরে খালের পানি থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ্ আলম তাকে মৃত ঘোষণা করেন।