বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

মঞ্জুর আশহাক-এর লাম্পট্যের দৌরাত্ম্য! (ধারাবাহিক প্রতিবেদন)

অনুসন্ধানী প্রতিবেদন

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০২০ সোমবার

সারাদেশে যখন নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রবল গণবিক্ষোভ ও আন্দোলন চলছে তখন আশুলিয়ার জিরানী  গোয়ালবাড়ি রোড টেংগুরী মাদ্রাসা পাশে প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হচ্ছেন উঠতি বয়সী তরুণীরা। অভিযোগ রয়েছে, দুর্দান্ত কিশোর গ্যাং লিডার মঞ্জুর আশহাফ ও তার সহযোগীরা জোরপূর্বক উঠতি বয়সী কিশোরীদের সাথে সেলফি তুলে পরবর্তীতে ব্ল্যাকমেল করে তাদেরকে জোরপূর্বক দৈহিক সম্পর্ক গড়তে বাধ্য করছে এবং এই সমস্ত দৈহিক সম্পর্কের ভিডিও ধারণ করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে। ভুক্তভোগীরা  মান-সম্মানের ভয়ে এবং বড় রকমের ক্ষতি হওয়ার আশঙ্কায় থাকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে টেংগুরী মাদ্রাসার পাশে প্রকাশ্যে ইয়াবা গাঁজা ও মাদক সেবনসহ উঠতি বয়সী-কিশোরীদের যৌন হেনস্তাকারী এই লম্পট মঞ্জুর আশহাফ গং দের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।। 

 

চলমান