নওগাঁতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
নওগাঁয় “ দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। অপরদিকে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযপান করা হয়েছে। দিবস উপলক্ষ্যে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী প্রমুখ।
