বরিশাল ব্লাডডোনেশনগ্রুপের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
আবু নাঈম নোমানঃ
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে বরিশাল ব্লাড ডোনেশন গ্রুপ। হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সামাজিক বিভিন্ন কাজে অংশ নেয়ার ধারাবাহিকতায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন বরিশাল ব্লাড ডোনেশন গ্রুপ এর সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, সদস্য আশিশ বিশ্বাস, জয়ন্ত গোলদার ও মোঃ নাহিদ কাজী।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচীতে স্থানীয় জনগণ ও কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বরিশাল ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে এ কার্যক্রম আগামী এক সপ্তাহ (৫ অক্টোবর) পর্যন্ত চলবে, জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু নাঈম।
এই মহৎ কাজের জন্য চরাঞ্চল এলাকা বেছে নিয়েছেন কেন?
এমন প্রশ্নের জবাবে আবু নাঈম বলেন, চর এলাকার মানুষেরা অসচেতন বেশি। তাদের রক্ত দানের বিষয় নেগেটিভ ধারণা রয়েছে এবং অধিকাংশ মানুষ নিজের রক্তের গ্রুপ জানেন না। আমরা তাদের রক্ত দানে উৎসাহিত করি এবং রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের জানিয়ে দেই। বর্তমানে সারা বিশ্বে করোনা প্রকোপ চলছে। আমরা রক্তের সচেতনতার পাশাপাশি করোনার জন্য সচেতনতা তৈরি করে যাচ্ছি। সবকিছু ঠিক ঠাক থাকলে আমরা আগামী এক সপ্তাহ এই ক্যাম্পেইন পরিচালনা করব। এই মহৎ কাজে স্থানীয় সমাজ সেবকসহ সাধারন মানুষের সহযোগিতা কামনা করছি।
