শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মোঃ রায়হান মিয়া মৃধা
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ, বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ।
তাই শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম, পি।
আজ সকালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম, পি, বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির বাপ্পি, টংগী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কাজী মঞ্জুর প্রমুখ।
