তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ঢাকা থেকে ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি চরমে

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিপ্রেক্ষিতে সেখানকার দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। তাদের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি।

 

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি): ২৩টি ফ্লাইট বাতিল,এমিরেটস: ১টি ,গালফ এয়ার: ১টি ,ফ্লাই দুবাই: ১টি ,এয়ার অ্যারাবিয়া: ৩টি ,ইউএস-বাংলা এয়ারলাইন্স: ৬টি,বিমান বাংলাদেশ,এয়ারলাইন্স: ১১টি,

 

রোববার (১ মার্চ): ৪০টি ফ্লাইট বাতিল,জাজিরা এয়ারওয়েজ: ২টি,,এমিরেটস এয়ার লাইন্স: ৫টি,গালফ এয়ার: ২টি,ফ্লাই দুবাই: ৪টি,কাতার এয়ারওয়েজ: ২টি,সালাম এয়ার: ২টি,এয়ার অ্যারাবিয়া: ৮টি,কুয়েত এয়ারওয়েজ: ২টি,ইউএস-বাংলা এয়ারলাইন্স: ৪টি,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৯টি,সোমবার (২ মার্চ): ১১টি ফ্লাইট বাতিলের আগাম ঘোষণা.কাতার এয়ারওয়েজ: ৪টি.এমিরেটস এয়ারলাইন্স: ৫টি.গালফ এয়ার: ২টি

 

 বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা বলছেন, ফ্লাইট বাতিলের সঠিক তথ্য পাচ্ছেন না। অনেকে দিনের পর দিন বিমানবন্দরে অপেক্ষা করছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন কেউ কেউ। সরকারের পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থার ঘোষণা থাকলেও বাস্তবে সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, গতকাল বাতিল হওয়া মদিনাগামী ফ্লাইট (বিজি ৩৩৭) আজ বিকেল ৪টায় এবং জেদ্দাগামী ফ্লাইট (বিজি ৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও মাসকাটগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আকাশসীমা উপযোগী হওয়ামাত্র যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে কর্তৃপক্ষ।

 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে উত্তেজনা চরমে। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ একাধিক দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

 

যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান পরিবহন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের নিয়মিত আপডেটের জন্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন