প্রকাশিত: ৫ অক্টোবার, ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সম্প্রতি সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, তার রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের নির্দেশনা মেনে এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয়েছে।
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমানে নিউ জার্সি স্টেইট (সাউথ) বিএনপি, আমেরিকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন