প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রকাশিতব্য তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। নতুন তালিকায় ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত তালিকায় পাঁচ ধাপে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদগুলোর বিবরণ প্রকাশ করা হয়।
মন্তব্য করুন