নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:০৪ পিএম

অনলাইন সংস্করণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের নিয়মিত  সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের নিয়মিত সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে ২৩ শে নভেম্বর সোমবার সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের এক‌টি‌ অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্টের অনুমতিক্রমে সভা পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া এমজেএফ। 
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 
লায়ন আনুগত্য শপথ পাঠ করান জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন 
জেলা গভর্নর লায়ন এস. এস. শামসুদ্দিন এমজেএফ।
এ ছাড়া সম্মা‌নিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, গভর্নর অ্যাডভাইজার লায়ন এ‌কেএম শওকত হাসান খান, গভর্ণর অ্যাডভাইজার লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফ, 
লায়ন নাজমুল হুদা এমজেএফ কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন, রিজিয়ন চেয়ারপারসন (উইথ ক্লাবস) লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, গভর্নর অ্যাডভাইজার লায়ন রোকেয়া হক, গভর্নর অ্যাডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জোন চেয়ারপারসন (উইথ ক্লাবস) লায়ন নূরুল আকবর কাজল, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং ক্লাব সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া এমজেএফ ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন আনোয়ারা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন লায়ন উম্মে হাবিবা, লায়ন মোঃ আমিনুর রহমান মনু, লায়ন মোহাম্মদ জাবেদ ইসলাম, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন দোলন বড়ুয়া ,লায়ন জিয়াউদ্দিন, লায়ন মিঠুন বড়ুয়া, লায়ন অধ্যাপক রেজাউল করিম, লায়ন মোঃ নাসির উদ্দীন, লায়ন ডাঃ খাজা মোহাম্মদ হোসেন কাউসার, লায়ন আবুল কালাম। লিও জেলা জয়েন্ট সেক্রেটারি লিও ইকলাস উদ্দিন আকিল, লিও ক্লাব সেক্রেটারি লিও এস এম রাইহান, ক্লাব সদস্য লিও আব্দুল্লাহ আল রোবায়েদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা গভর্নর বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। মানবতার কল্যাণে সেবার কোনো বিকল্প নেই। অক্টোবর মাসজুড়ে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর প্রতিটি ক্লাব নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এসব সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটও অক্টোবর মাসে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তাদের সুনাম ও সেবার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে এইজন্য তিনি ২০২৬-২০২৭ সেবা বছরের পিএসসি টিম এবং ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও ফেলো লায়নবৃন্দের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আট‌টি গ্লোবাল ক‌জেস ( ভিশন, হাঙ্গার, ডায়া‌বে‌টিস, চাইল্ডহুড ক্যান্সার, এনভাইরন‌মেন্ট, ইউথ, ডি‌জেস্টার রি‌লিফ, হিউ‌মি‌নি‌টে‌রিয়ান ই‌ফোর্টস) এর ওপর গুরুত্ব আ‌রোপ ক‌রে সেবা কর্মগু‌লি প‌রিচালনা করার তা‌গিদ দেন। বিশেষ অতিথি প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এস. শামসুদ্দিন এমজেএফ তাঁর বক্তব্যে বলেন, আমাদের ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ  পূর্বে যেভাবে বার্ষিক ডিউস পরিশোধ করে আসছেন ঠিক তেমনি ডিস্ট্রিক্টের বিভিন্ন অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করে এবং ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান প্রদান করে অংশগ্রহণ করে থাকেন এজন্য আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি পূর্বের ধারাবাহিকতায় তা বজায় রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন নিয়মিত সভায় উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য উপস্থিত লায়ন নেতৃবৃন্দ ও ফেলো লায়নদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে অক্টোবর সেবা মাসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা,অংশগ্রহণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রমক সমৃদ্ধ ও মহিমান্বিত করার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

মন্তব্য করুন