নজরুল ইসলাম, গাজীপুর

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৬:০৯ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার কোয়ার্টারে শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়াচালা এলাকায় একটি পোশাক কারখানার স্টাফ কোয়ার্টার থেকে মো. আখতারুজ্জামান (৪৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকালে মেম্বারবাড়ি এলাকার মোশাররফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌরসভার পূর্বপাড়া গাড়োয়ান এলাকায়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময় আখতারুজ্জামানের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রতিদিনের মতো কাজ শেষে তিনি কারখানার বরাদ্দ করা কক্ষে ঘুমাতে যান। পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন কারখানা কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করে বিছানায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশের তথ্যে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান , মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

মন্তব্য করুন