প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে নাওটি রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও ট্রেনটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের আউটার এলাকায় রেললাইনের কাজ চলছিল। এ সময় ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে সিগন্যাল অমান্য করে ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
তবে সিগন্যাল অমান্য ও অতিরিক্ত গতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে দুর্ঘটনার চার ঘণ্টার বেশি সময় পার হলেও উদ্ধারকাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ট্রেনটি উদ্ধারে কখন কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
মন্তব্য করুন