প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
আদ্য ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ০৩:৩০ ঘটিকায় ফেনী পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব প্রত্যুষ কুমার মজুমদার , পুলিশ সুপার, ফেনী এর সভাপতিত্বে সিভিল সোসাইটির সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু কমিউনিটি, শিক্ষক, ইমাম, আইনজীবী, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং অন্যান্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫:০০ ঘটিকায় ফেনী জেলা পুলিশের উদ্যেগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা এবং র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ খালেক, প্রশাসক,জেলা পরিষদ,ফেনী। বিশেষ প্রতিটি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মনিরা হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ ফেনী গড়ে তুলতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সিভিল সোসাইটির প্রতিনিধিরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
সভা এবং র্যালিতে ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন