প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রকোপ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৫০-এ।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার ৫০০। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছয় হাজার ৯৩৭ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৮ জন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন