তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৩:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী

ক্ষমতা চিরস্থায়ী নয়, দায়িত্ব সততার সঙ্গে পালন করুন

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার বা প্রশাসনিক পদ চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতার এই পরিবর্তনশীলতাকে মাথায় রেখেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাই গণতান্ত্রিক সংস্কৃতির মূল শিক্ষা।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না, অতীতে বহুবার এটি প্রমাণিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশেও এর উদাহরণ রয়েছে। জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও এর ব্যতিক্রম নয়।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পদমর্যাদা ক্ষণস্থায়ী হওয়ায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন সরকারি কর্মকর্তার প্রকৃত পরিচয়। এই বাস্তবতা উপলব্ধি করে কাজ করাই গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।

মন্তব্য করুন