তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩৭ এ এম

অনলাইন সংস্করণ

আজগরা হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজের নতুন সভাপতি টি আর হারুন

লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দক্ষ সংগঠক, শিক্ষানুরাগী ও জননেতা টি আর হারুন (এমএ)-কে লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য জননেতা মো: আবুল কালাম এ মনোনয়ন প্রদান করেন।

এ সংক্রান্ত অনুমোদনপত্র সম্প্রতি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক বিল্লাল হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

টি আর হারুন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, টি আর হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে। 

মন্তব্য করুন