প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন-ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ হলো। যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। আর সেই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বিষয়টি নিশ্চিত করেছে।
আইআরএনএ জানিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে সংঘাত বন্ধের ওপর জোর দেওয়া হবে।
ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, পাকিস্তান ইরানের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব পাওয়ার বিষয়টি পাকিস্তানিরা নিশ্চিত করছে।
এখন সব নজর ওয়াশিংটনের দিকে। কামাল হায়দার বলেন, বার্তা পাওয়ার পর ওয়াশিংটন থেকে কী প্রতিক্রিয়া আসে, তার ওপরই নির্ভর করছে এই সংঘাত নিরসনের ভবিষ্যৎ।
মন্তব্য করুন