শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বিপুল হোসেন (২০) মারা গেছেন।

শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে বিপুল গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক। 
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

এই বিভাগের আরো খবর